ইমাম মুহাম্মদ রহ: কে তার ইন্তেকালেরে পর জনৈক ব্যাক্তি স্বপ্নে দেখে জিঙ্গাসা করলেন,আপনার সাথে কি ধরনের মুআমালা করা হয়েছে? তিনি বললেন যখন আমি রবের দরবারে উপস্থিত হলাম , আমাকে জিঙ্গাসা করা হল তুমি কি চাও? আমি নিবেদন করলাম “হে প্রভু আমাকে ক্ষমা করে দিন ”। ইরশাদ হল, মুহাম্মদ! তোমাকে যদি শাস্তি দেয়ার ইচ্ছা করতাম তাহলে তোমাকে ইলম দান করতামনা। তোমাকে ক্ষমা করার জন্যই ইলম দান করেছিলাম।