হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা তাঁর পিতা বুরাইদা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আবু যর ও তার চাচাতো ভাই নুআঈম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খোঁজে বের হলেন। আমিও তাদের সাথে ছিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন পাহাড়ের আড়ালে ছিলেন। (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পেয়ে) আবু যর রা. বললেন, হে আল্লাহর রাসূল! আমরা আপনার নিকট এসেছি আপনি কী বলেন তা শোনতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘আমি বলি لا إله إلا الله محمد رسول الله [লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ]।’ অতঃপর আবু যর ও তার সঙ্গী তাঁর উপর ঈমান আনল। [আল ইসাবা, ইবনে হাজার: ৬/৩৬৫। হাদীসটির সনদ সহীহ]