প্রশ্ন:
যদি কয়েকটি জানাযা এক সঙ্গে একত্রিত হয় তাহলে তাদের নামায কিভাবে পড়বে ? এবং এক সঙ্গে আদায়ের ক্ষেত্রে কার লাশ ইমামের সামনে থাকবে এবং লাশ রাখার তরীকা কি হবে ?
باسمه تعالى
حامدًا ومصليًا ومسلمًا
উত্তর:
(ক) কয়েকটি জানাযা একত্রিত হলে ইমাম সাহেবের ইচ্ছানুযায়ী একসঙ্গে আদায় করতে পারবে বা পৃথক পৃথক ভাবেও আদায় করতে পারবে । তবে উত্তম হলো, একক ভাবে আদায় করা ।
(খ) এক সঙ্গে আদায়ের ক্ষেত্রে কার লাশ ইমামের সামনে থাকবে এবং লাশ রাখার তরীকা:
জানাযার নামায যদি একাধিক পুরুষের হয় তাহলে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং অধিক সুন্নতের অনুসারী ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হবে এবং ইমামের কাছাকাছি রাখা হবে। আর পুরুষ, নারী, এবং অন্যান্যদের জানাযা এক সাথে হওয়ার সুরতে নিম্নের তারতীবে ইমামের কাছাকাছি মায়্যিতকে রাখবে: পুরুষ, নাবালেগ ছেলে, হিজড়া, বালেগা মহিলা ও মুরাহিক (বয়ঃসন্ধিক্ষণে উপনীত ব্যক্তি)। আজাদ ব্যক্তি দাস-দাসির উপর প্রাধান্য পাবে।
الادلة الشرعية
الدرالمحتار (3/118) مكتبة زكريا
و أذا اجتمعت الجنائز فافراد الضلاة على كل واحدة اولى من الجمع و تقديم الافصل أفصل و ان جمع جاز
الفتاوى التاتارخانية (3/48) مكتبة زكريا
أذا الجتمعت الجنائز فالامام بالخيار ان شاء صلى على كل جنازة صلاة على . وان شاء صلى عليها صلاة واحدة و تجزى على عن الكل
وكذا فى الفتاوى العالمكيرية (1/226) .مكتبة الاشرفية: وفى الفقه الاسلامى والادلة ()مكتبة الهدى
فتاوی دارالعلوم دیوبند (5/363) مکتبۃ دارالعلوم دیوبند
سوال: چند جنازے مردوں ،عورتوں اور لڑ کیوں کے ایک ہی جگہ جمع ہوں تو ان سب کی نماز کسی طرح پڑھی جاوے ؟
جواب : بہتریہ ہے کہ علیحدہ علیحدہ پڑھ اور اگر سب کی نماز اکٹھی پڑھی یہ بھی درست ہے ۔ اگر بالغین اور نا با لغین دونوں قسم کے جنازے ہوں تو دونوں کی دعا پڑھے ۔