ছবির শর‘ঈ হুকুম

আল্লাহ তা‘আলার বিধানের প্রতি পূর্ণ সমর্পণ ঈমান ও ইসলামের অপরিহার্য শর্ত। এই আত্মসমর্পণ ছাড়া কেউ মুসলমান হতে পারবে না। যার হুকুম আল্লাহ তা‘আলা সূরায়ে আহযাবের ৩৬ নং আয়াতে দিয়েছেন: وَ مَا كَانَ لِمُؤۡمِنٍ وَّ لَا مُؤۡمِنَة اِذَا قَضَی اللّٰهُ وَ رَسُوۡلُهٗ اَمۡرًا اَنۡ یَّكُوۡنَ لَهُمُ الۡخِیَرَۃُ مِنۡ اَمۡرِهِمۡ ؕ وَ مَنۡ یَّعۡصِ اللّٰهَ وَ رَسُوۡلَهٗ فَقَدۡ…

শরীয়তের আলোকে সারা বিশ্বে একই দিনে রোযা ও ঈদ পালনের হুকুম

বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ব পরিমণ্ডলে একই সময়ে কোথাও দিন হয় আবার কোথাও হয় রাত। কোথাও বিকেল হলে অন্য জায়গায় ঠিক একই সময়ে দেখা যাচ্ছে সন্ধ্যা। কোথাও শীত হলে অন্যস্থানে দেখা যায় গরম। তাই যেভাবে পাঁচ ওয়াক্ত নামায সারা বিশ্বের মানুষ একই সাথে পালন করতে পারে না; বরং, ভিন্ন ভিন্ন সময়ে আদায় করে থাকে, তদ্রুপ রোযা এবং…

একাধিক জানাযা ও গায়েবী জানাযার শর‘ঈ বিধান

‘জানাযা’ শব্দের অর্থ মৃতদেহ। সালাতুল জানাযা অর্থ: মৃতদেহের (মাগফিরাতের উদ্দেশ্যে) নামায। জানাযার নামায শরীয়তের অনুপম বিধানসমূহের অন্যতম। এর মাধ্যমে মৃতের জন্য দু‘আ করা হয়। একজন মুসলমান মারা গেলে অন্যান্য মুসলমানের আবশ্যক হয়ে পড়ে মৃতের জানাযা আদায় করা। জানাযা আদায়ের দ্বারা জীবিতদের মাঝে পরকালের কথা স্মরণ হয়। আর পরকালের স্মরণ ব্যক্তিগত ও সামাজিক অনাচার রোধের অন্যতম হাতিয়ার।…

পর্দা বিধানে নারীর চেহারা

পর্দা শব্দটি মূলত একটি ফার্সী শব্দ। যার অর্থ আবরণ বা ঢাকনা। পর্দার সংজ্ঞা করতে গিয়ে একশ্রেণীর জ্ঞানপাপীরা অবরোধ বা নারীকে চার দেয়ালের ভিতর গৃহবন্দী করে রাখা ইত্যাদি অশালীন শব্দ দ্বারা আখ্যায়িত করে। তাদের নিকট পর্দা একটি সমালোচনার বিষয়। প্রাচীনকালের গোড়ামী, প্রগতী ও উন্নতির অন্তরায়। কিন্তু ইসলামের দৃষ্টিতে পর্দা হচ্ছে একটি বিশেষ আমল । পোষাক ও আবরণের…

উত্তরাধিকার সম্পত্তিতে নারীর অধিকার

ইসলামে হক আদায়ের গুরুত্ব মানুষের সঙ্গে যাবতীয় দেনা- পাওনা ও হক পরিশোধ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অতুলনীয় সুন্নাত সমূহের অন্যতম একটি সুন্নাত। কোন মুসলমান প্রকৃত ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাবেদারীর দাবি করতে পারেনা যদি সে লেনদেন ও হক আদায়ে স্বচ্ছ না হয়। মানুষের সাড়া জীবন জুড়েই ব্যাক্তিগত, পারিবারিক বা সমাজ ও…

সম্মিলিত মুনাজাতের শর‘ঈ বিধান

ভূমিকা মধ্যমপন্থা অবলম্বন করা ইসলামের একটি বিশেষ বৈশিষ্ট্য। পবিত্র কুরআন ও হাদীসে অতি বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি পরিহার করে মধ্যপন্থা অবলম্বন করার নির্দেষ দেওয়া হয়েছে। ইফরাত ও তাফরীত উভয়ই দ্বীনের জন্য ক্ষতিকারক। তাফরীত পন্থিরা দ্বীন ইসলামকে কাটছাঁট করতে চেষ্টা করে। এমনকি কোনো কোনো সময় তাদের হাতে দ্বীন ইসলাম এতই বিপন্ন হয়ে পড়ে যে, দ্বীন ও গাইরে দ¦ীনের…

চেয়ারে বসে নামায পড়ার শর‘ঈ বিধান

ইসলামে সবচে বড় ইবাদত এবং ঈমানের পর সবচে বড় ফরয হচ্ছে নামায। কুরআন-হাদীসে নামায আদায়ের নির্দেশ বারবার أَقِيمُوا الصّلَاةَ ও يُقِيمُونَ الصّلَاةَ এসব বাণীর মাধ্যমে এসেছে। আর সালাত কায়েম করার অর্থ হল, নামাযের ফারায়েয, আরকান, ওয়াজিবাত, সুনান, আদাব ও মুস্তাহাব্বাত বিষয়গুলোর প্রতি যত্নবান হয়ে নামায আদায় করা। নামাযের মূল ভিত্তি হল, তার আরকান ও ওয়াজিবগুলো। এর…