প্রশ্ন: যদি কয়েকটি জানাযা এক সঙ্গে একত্রিত হয় তাহলে তাদের নামায কিভাবে পড়বে ? এবং এক সঙ্গে আদায়ের ক্ষেত্রে কার লাশ ইমামের সামনে থাকবে এবং লাশ রাখার তরীকা কি হবে ? باسمه تعالى حامدًا ومصليًا ومسلمًا উত্তর: (ক) কয়েকটি জানাযা একত্রিত হলে ইমাম সাহেবের ইচ্ছানুযায়ী একসঙ্গে আদায় করতে পারবে বা পৃথক পৃথক ভাবেও আদায় করতে পারবে…