ইসলামে সবচে বড় ইবাদত এবং ঈমানের পর সবচে বড় ফরয হচ্ছে নামায। কুরআন-হাদীসে নামায আদায়ের নির্দেশ বারবার أَقِيمُوا الصّلَاةَ ও يُقِيمُونَ الصّلَاةَ এসব বাণীর মাধ্যমে এসেছে। আর সালাত কায়েম করার অর্থ হল, নামাযের ফারায়েয, আরকান, ওয়াজিবাত, সুনান, আদাব ও মুস্তাহাব্বাত বিষয়গুলোর প্রতি যত্নবান হয়ে নামায আদায় করা। নামাযের মূল ভিত্তি হল, তার আরকান ও ওয়াজিবগুলো। এর…