জামি‘আর বর্তমান শিক্ষাব্যবস্থা

জামি‘আতুল আবরার আল-ইসলামিয়া টাঙ্গাইল এর অধীনে বেশ কিছু বিভাগ পরিচালিত হয়| যার ধারাবাহিক বিবরণ নিম্নরূপ:

১| তাখাসসুস ফিল ফিক্বহ (ইফতা বিভাগ):
এই বিভাগে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে ইমাম আবূ হানীফা রহ. ও সালাফে সালেহীনগণ যে শর‘ঈ মূলনীতিসমূহ প্রণয়ন করেছেন- তার আলোকে একজন শিক্ষার্থীকে সহীহ ফাতাওয়া প্রদানে পারদর্শী করে গড়ে তোলা হয়|

ইফতা বিভাগের বৈশিষ্ট্যাবলী:

  • ফাতাওয়া অনুশীলনে আকাবিরে দেওবন্দের পূর্ণ অনুসরণ
  • জামি‘আ রাহমানিয়া আরাবিয়া‘র বিশিষ্ট মুহাদ্দিস, দেশবরেণ্য মুফতী, বহুগ্রন্থপ্রণেতা আল্লামা মীযানুর রহমান কাসেমী দা.বা. এর তত্ত্বাবধান ও দরস প্রদান
  •  সমৃদ্ধ দারুল মুতালা‘আ
  •  ১ বছর মেয়াদী ও ২য় বছর ঐচ্ছিক
  •  হাতে-কলমে ফারায়েজ শিক্ষাপ্রদান
  •  ফিরাক্বে বাতিলার খণ্ডনে বিশেষ মুতালা‘আ
  •  কম্পিউটার ব্যবহার করে লেখালেখিতে পারদর্শীকরণ
  •  একাধিক অভিজ্ঞ ও দক্ষ মুফতীর তত্ত্বাবধানে নিয়মিত তামরীন
  •  দৈনিক নির্দিষ্ট পরিমাণ মুতালা‘আ ও তার মুহাসাবা এবং বিষয়ভিত্তিক মুহাযারা

২| কিতাব বিভাগ:
এই বিভাগে একজন শিক্ষার্থীকে দ্বীন ইসলামের পরিপূর্ণ অনুসারীরূপে গড়ে তোলার পাশাপাশি যুগ-সচেতন ও দক্ষ আলেম হিসেবে গড়ে তোলার প্রয়াস চালানো হয়|
এই বিভাগের পাঠ্য তালিকায় রয়েছে: ইসলামী আক্বিদা , উচ্চতর ফিক্বহ ও উসূলে ফিক্বহ,  তাফসীর ও উসূলে তাফসীর , হাদীস ও উসূলে হাদীস, তারিখে ইসলামী (ইসলামের ইতিহাস), ফার্সী ভাষা (কাওয়াইদ সহ), উর্দূ ভাষা (কাওয়াইদ সহ), আরবী ভাষা ও সাহিত্য, নাহু (আরবী ব্যকরণ) ও সরফ (শব্দ গঠনপ্রক্রিয়া), মানতিক (যুক্তিশাস্ত্র), প্রাথমিক বাংলা ব্যাকরণ, গণিত ও ইংরেজী|

জামি‘আতুল আবরার আল-ইসলামিয়া টাঙ্গাইল এর কিতাব বিভাগে ‘ইবতেদায়ী আওয়াল (তাইসীর) জামা‘আত থেকে নেহায়ী আওয়াল (জালালাইন) জামা‘আত পর্যন্ত পাঠদান করা হয়|

কিতাব বিভাগের তা‘লীমী বৈশিষ্ট্যাবলী:

  • মুফতী মনসূরু ল হক্ব দা.বা. এর পাঠদান পদ্ধতিতে যোগ্য ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা দরস প্রদান
  •  আরবী ভাষায় কথপোকথন ও লেখালেখির যোগ্যতা অর্জন
  •  ফার্সী ও উর্দূ ভাষায় দক্ষতা অর্জনের প্রয়াস
  •  সুন্দর ও নির্ভুল লেখার যোগ্যতা অর্জনে প্রথম দুই জামা‘আতে হাতের লেখার নিয়মতান্ত্রিক দরস
  •  সার্বক্ষণিক শিক্ষক উপস্থিতি ও পড়াশোনার তদারকি
  •  সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক আরবী, উর্দূ ও বাংলা বক্তৃতা আয়োজনসহ ঈদ সওগাত, সীরাত মজলিসসহ বছরব্যাপি নানা উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন
  •  লেখালেখিতে দক্ষ করতে বাংলা ও আরবী ভাষায় দেয়ালিকা প্রকাশ
  •  রিপোর্ট খাতার মাধ্যমে পড়াশোনার অগ্রগতি নিয়মিত অভিভাবকদের অবহিতকরণ ও বাৎসরিক অভিভাবক সম্মেলন
  •  ৫ম শ্রেণী পর্যন্ত গণিত, বাংলা ব্যাকরণ ও প্রয়োজনীয় ইংরেজী শিক্ষাদান
  •  পড়াশোনা ও আমলে উৎসাহপ্রদানের নিমিত্তে পরীক্ষার পুরষ্কার, দরসে হাজিরার পুরষ্কারসহ বিভিন্ন প্রতিযোগিতায় পুরষ্কারপ্রদান

তারবিয়্যাতি বৈশিষ্ট্যাবলী:

  • দৈনিক তিলাওয়াত ও সপ্তাহান্তে সবীনার ব্যবস্থা
  • সাপ্তাহিক সুন্নাতের আমলী মশকের মাধ্যমে সুন্নাহসম্মত জীবন যাপনে অভ্যস্তকরণ
  • তাহাজ্জুদসহ অন্যান্য নফল নামাযগুলো নিয়মিত আদায়ের জন্য তারগীব প্রদান
  • সুন্দর আখলাক গঠনের নিমিত্তে মাসিক তারবিয়্যাতি মজলিস
  •  শিক্ষকমণ্ডলী কর্তৃক নিয়মিত আমলের তদারকি
  • হারদূঈ রহ. কর্তৃক প্রতিষ্ঠিত দাওয়াতুল হক্বের মাসিক সুন্নাতের মজলিসে অংশগ্রহণ
  • ছুটিতে আমল ঠিক রাখতে উস্তাদগণের বিশেষ তত্ত্বাবধান ও অভিভাবক রিপোর্টের ব্যবস্থা

কিতাব বিভাগের সাফল্য:
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কিতাব বিভাগের শিক্ষার্থীগণ প্রতি বছরই জাতীয় পর্যায়ে সাফল্য ছিনিয়ে আনছে| বিগত বছরগুলোয় বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাসমূহে পরীক্ষার্থীসংখ্যা ও সাফল্য ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো:

  • ২০২১ সালে ০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ০৩ জনের জাতীয় মেধাতালিকায় ৩৫, ৪৯ ও ৫৪ তম স্থান লাভ এবং আরো ০২ জনের স্টারমার্ক অর্জন
  • ২০২২ সালে ০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ০২ জনের জাতীয় মেধাতালিকায় ৩৭ ও ৪৬ তম স্থান লাভ এবং আরো ০১ জনের স্টারমার্ক অর্জন
  • ২০২৩ সালে ০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ০২ জনের জাতীয় মেধাতালিকায় ৩৯ ও ৫৩ তম স্থান লাভ এবং আরো ০১ জনের স্টারমার্ক অর্জন
  • ২০২৪ সালে মুতাওয়াসসিতা জামা‘আতে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ০৭ জনের জাতীয় মেধাতালিকায় ১৮, ২০, ২১, ৩৯, ৪২, ৪৮ ও ৬১ তম স্থান লাভ এবং আরো ০২ জনের স্টারমার্ক অর্জন এবং সানাবিয়া উলিয়া জামা‘আতে ০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ০১ জনের ৫৯ তম স্থান লাভ|
  • ২০২৫ সালে মুতাওয়াসসিতা জামা‘আতে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ০৭ জনের জাতীয় মেধাতালিকায় ১২, ১৮, ১৯, ২৬, ২৯, ৩১ ও ৪০ তম স্থান লাভ এবং আরো ০৩ জনের স্টারমার্ক অর্জন এবং সানাবিয়া উলিয়া জামা‘আতে ০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ০১ জনের ১৮ তম স্থান লাভ|

৩| হিফয ও মক্তব বিভাগ:
শিশু-কিশোরদেরকে বিশুদ্ধরূপে ফরযে আইন ইলম শিক্ষাদান ও অনুর্ধ্ব ৩ বৎসরে পূর্ণ কুরআন শরীফ উত্তমরূপে হিফয করানোর জন্য জামি‘আয় রয়েছে হিফয ও মক্তব বিভাগ|

হিফয ও মক্তব বিভাগের বৈশিষ্ট্য:

  • হাকীমুল উম্মাত আশরাফ আলী থানভী রহ. এর বিশিষ্ট খলীফা, যুগশ্রেষ্ঠ বুযুর্গ আল্লামা আবরারুল হক্ব হারদূ&ঈ রহ. এর তত্ত্বাবধানে প্রণীত হারদূঈ পদ্ধতি’তে যোগ্য ও আমলদার উস্তাদগণের তত্ত্বাবধানে শিক্ষাদান
  • তিলাওয়াত সুন্দরকরণের লক্ষে দৈনিক মশকের ব্যবস্থা
  • হিফয বিভাগের ছাত্রদের ইয়াদ মজবুতকরণার্থে তাহাজ্জুদ নামায ও অন্যান্য নফল নামাযে তিলাওয়াতের ব্যবস্থা
  • দৈনন্দিন আমলের মাসনূন দু‘আ ও উল্লেখযোগ্য পরিমাণ হাদীস অর্থসহ আত্মস্থ করানোর প্রয়াস
  • বিশেষভাবে প্রস্তুতকৃত রিপোর্ট খাতার মাধ্যমে দৈনিক অগ্রগতির তদারকি ও তথ্য সংরক্ষণ
  • পড়াশোনার অগ্রগতি নিয়মিত অভিভাবকদের অবহিতকরণ
  • সাপ্তাহিক সুন্নাতের আমলী মশক
  • নিয়মিত ঘরোয়া প্রতিযোগীতা ও পুরষ্কার প্রদান
  • বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ
  • নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিতকরণে জেনারেটরের ব্যবস্থা
  • সার্বক্ষণিক নেগরানী ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ

জামি‘আর প্রস্তাবিত বিভাগসমূহ

ইনশাআল্লাহ, ভবিষ্যতে জামি‘আয় তাখাসসুস ফিত তাফসীর (তাফসীর বিভাগ) ও তাখাসসুস ফিল হাদীস (উলূমুল হাদীস) বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে|

জামি‘আর অন্যান্য দ্বীনী খেদমত

পূর্ণাঙ্গ ইসলামী শরী‘আ শিক্ষাদানের পাশাপাশি সাধারণ মুসলিমদের কল্যাণার্থে জামি‘আ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে| তার কিছু বিবরণ নিম্নরূপ:

১| ফাতাওয়া বিভাগ (শরী‘আ আইন বিভাগ):
গণমানুষের চাহিদা পূরণে যুগ-সমস্যার যথাযথ সমাধান প্রদান এই বিভাগের দায়িত্ব| কুরআন ও হাদীসের নির্যাস থেকে তৈরি মূলনীতি সমূহের আলোকে বিজ্ঞ মুফতীগণ এই বিভাগের অধীনে হানাফী মাযহাব অনুযায়ী ফাতাওয়া প্রদান করে থাকেন|

২| দাওয়াতুল হক্বের মজলিস:
সমাজে সুন্নাতের সঠিকরূপ ছড়িয়ে দেয়ার লক্ষে জামি‘আতুল আবরারের মিলনায়তনে হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর নমুনায় দাওয়াতুল হক্বের মাসিক মজলিস আয়োজন করা হয়| এতে কুরআন মশক, সুন্নাতের আমলী প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক বয়ান হয়ে থাকে| প্রতি ইংরেজী মাসের প্রথম বুধবার এই মজলিস অনুষ্ঠিত হয়|

৩| বয়স্কদের ও স্কুলগামী ছাত্রদের দ্বীন শিক্ষা বিভাগ:
এই বিভাগে ইসলামের মৌলিক আক্বিদা, বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, প্রয়োজনীয় মাসায়েল সর্বসাধারণের উপযোগী করে শিক্ষাদান করা হয়|

৪| তাবলীগ বিভাগ:
এই বিভাগের অধীনে ˆদনন্দিন তা‘লীমসহ মহল্লায় সাপ্তাহিক দুই গাশতের আমল
হয়ে থাকে| প্রতি পরীক্ষার বিরতিতে তিনদিন, সাতদিন ইত্যাদি বিভিন্ন মেয়াদে জামা‘আত প্রেরণ ও রমযান মাসে চিল্লার জামা‘আত প্রেরণের ফিকির করা হয়|

৪| খেদমতে খালক্ব বিভাগ:
মুসলিম সমাজের বিভিন্ন হাজত পূরণের ফিকির করা খেদমতে খালক্ব বিভাগের দায়িত্ব| মহল্লার কেউ মারা গেলে সুন্নাহসম্মত কায়দায় তার কাফন-দাফনের ব্যবস্থা রয়েছে এই বিভাগে| ভবিষ্যতে এর কার্যক্রম আরো বিস্তৃত করার সদিচ্ছা রয়েছে ইনশাআল্লাহ|

৫| প্রকাশনা বিভাগ:
দ্বীনী ইলমকে ব্যাপকভাবে উম্মাহের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে বিভাগটি| বর্তমানে এই বিভাগ থেকে একটি বাৎসরিক গবেষণা সাময়িকী প্রকাশ হয়ে থাকে|

জামি‘আর বর্তমান অবকাঠামো

জামি‘আতুল আবরার আল-ইসলামিয়া টাঙ্গাইল বর্তমানে টাঙ্গাইল সদরে অবস্থিত হাউজিং এস্টেট আবাসিক এলাকায় দুইটি অস্থায়ী শিক্ষালয়ে পরিচালিত হচ্ছে| আল্লাহর মেহেরবানীতে জামি‘আর স্থায়ী ভূমি ক্রয় করা হয়েছে ও সেখানে একাডেমিক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে| আল্লাহ তা‘আলার মেহেরবানী শামেলে হাল হলে অতিশীঘ্রি জামি‘আতুল আবরার আল-ইসলামিয়া তার নিজস্ব ভূমিতে কার্যক্রম আরম্ভ করবে ইনশাআল্লাহ|

আবাসন ব্যবস্থা
জামি‘আতুল আবরার শিক্ষার্থীদের শিক্ষার যথাযথ পরিবেশ তৈরী করতে আবাসিক বোর্ডিং-এর ব্যবস্থা রেখেছে| জেনারেটরের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়| সুষ্ঠ নিরাপত্তা নিশ্চিত করতে বহুসংখ্যক সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ হয়ে থাকে| তাছাড়া গোছালো ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নিয়মিত ছাত্রদের আবাসিক কামরাগুলো পরিদর্শন করা হয়|

মসজিদুল আবরার

পাঁচ ওয়াক্ত নামায সহ দ্বীনী সকল কার্যাবলীর কেন্দ্র হিসেবে ‘আল-আবরার কমপ্লেক্স’ এর অধীনে নির্মিত হচ্ছে মসজিদুল আবরার| যার কাজ আলহামদুলিল্লাহ বহুদূর এগিয়ে গেছে| বর্তমানে প্রথম তলার ছাদের কাজ চলমান রয়েছে।

ভবিষ্যত পরিকল্পনা

আল-আবরার কমপ্লেক্স এর অধীনে জামি‘আ কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রাখে। যার অধীনে হাসপাতাল, কবরস্থান, দুর্যোগে আশ্রয়কেন্দ্রসহ সকল সামাজিক ও দ্বীনি কার্যক্রম পরিচালিত হবে। আল্লাহ তা‘আলা সকল পরিকল্পনাকে সফল করুন। আমীন।