প্রশ্ন: কুরবানীর পশু ক্রয় করার পর কুরবানী করার পূর্বেই যদি মারা যায়, তাহলে কি তার জন্য দ্বিতীয় আরেকটি পশু ক্রয় করতে হবে ? নাকি তার থেকে কুরবানী রহিত হয়ে যাবে ?
উত্তর: প্রশ্নোক্ত সূরতে উক্ত ব্যক্তি যদি ধনী তথা কুরবানীর নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে তার জন্য দ্বিতীয় আরেকটি পশু ক্রয় করে কুরবানী করা জরুরী। আর যদি গরীব হয়, তাহলে তার জন্য দ্বিতীয় আরেকটি পশু ক্রয় করে কুরবানী করা জরুরী নয়।
(মাজমাউল আনহুর খ.২,পৃ৫২০, ফাতাওয়ায়ে মাহমূদিয়া খ.২৬ পৃ.২৩৪,)
(২/৫২০) :مجمع الأنهر في شرح ملتقى الأبحر – العلمية
إذا ماتت المشتراة للتضحية على موسر تجب مكانها أخرى ولا شيء على الفقير ولو ضلت أو سرقت واشترى أخرى ثم ظهرت الأولى في أيام النحر على الموسر ذبح إحداهما وعلى الفقير ذبحهما