প্রশ্ন:যদি কুরবানীর পশু জবাই করার সময় সামান্য অথবা এক-দুই রগ কাটার পর পশুটি হাত থেকে ছুটে দূরে চলে যায়, তাহলে পুনরায় তাকে জবাই করার সময় বিসমিল্লাহ পড়তে হবে কি না?
উত্তর: প্রশ্নোক্ত সূরতে যদি পশুটি হাত থেকে ছুটে দূরে চলে যায়, তাহলে পুনরায় তাকে জবাই করার সময় বিসমিল্লাহ পড়তে হবে। চাই জবাইকারী পূর্বের ব্যক্তিই হোক কিংবা অন্য কেউ হোক। আর যদি দূরে চলে না যায় বরং জবাইয়ের স্থানে থাকে, তাহলে পূর্বে বিসমিল্লাহ পড়ে জবাইকারী ব্যক্তির জন্য এখন আর বিসমিল্লাহ পড়তে হবে না। তবে অন্য কেউ জবাই করলে তাকে বিসমিল্লাহ পড়তে হবে। এমনিভাবে জবাইকারীর সাথে জবাইয়ের মধ্যে অংশ গ্রহণকারী সকলকেই বিসমিল্লাহ পড়তে হবে।( যেমন কোনো কোনো কসাই অনেক সময় জবাইকারীর হাত থেকে চাকু নিয়ে জবাই করতে থাকে),
(ফাতাওয়ায়ে হিন্দিয়া খ.৫,পৃ.৩৮৯,কিতাবুন নাওয়াযেল ১৪/৪৫৯)
(৫/ ৪৯):بدائع الصنائع في ترتيب الشرائع 
ولو سمى ثم انقلبت الشاة وقامت من مضجعها ثم أعادها إلى مضجعها فقد انقطعت التسمية، وعلى هذا يخرج ما إذا رمى صيدا ولم يسم متعمدا ثم سمى بعد ذلك أو أرسل كلبا وترك التسمية متعمدا فلما مضى الكلب في تبع الصيد سمى أنه لا يؤكل؛ لأن التسمية لم توجد وقت الرمي والإرسال
Share: