.ভূমিকা: মাওলানা আব্দুল মালেক সাহেব দা.বা লেখক: মাওলানা মাহমুদ বিন ইমরান (মূল প্রবন্ধ মাসিক আল কাউসার ও আল কাউসার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।) الحمد لله وسلام على عباده الذين اصطفى، وأشهد أن لا إله إلاالله وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد! প্রেক্ষাপট ‘আহলুল কুরআন’ মূলত একটি মর্যাদাপূর্ণ দ্বীনী পরিভাষা। ‘নব্য আহলে কুরআনেরা’ এটিকে নিজেদের জন্য অন্যায়ভাবে ব্যবহার করছে। আনাস ইবনে মালেক রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- إن لله أهلينَ من الناس. ‘নিশ্চয়ই মানুষদের মধ্যে অনেকে আল্লাহর‘আহল’ (অর্থাৎ…