[এক] সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ্ তা‘আলা মানবজাতির কল্যাণে ও সত্য পথ প্রদর্শনের জন্য যুগে যুগে নবী ও রাসূলগণকে এ ধরায় পাঠিয়েছেন। সর্বশেষ যখন হযরত ঈসা (আঃ) উম্মতকে রেখে উর্ধ্বলোকে উত্থিত হন,তখন উম্মত নিজেদের গন্তব্য ভুলে নবীদের পথ-নির্দেশ বিস্মৃত হয়ে সম্পূর্ণরূপে দুনিয়ামুখী হয়ে পড়ে। জাহিলিয়্যাতের মেঘে ঢেকে যায় সত্যের সূর্য। আধাঁরে ছেয়ে যায় পৃথিবী। অনাচার-অবিচার পরিণত হয়…