শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী

কিছু গুনাহ এমন আছে, যেগুলোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই নির্দিষ্ট শাস্তি (হদ) রেখেছেন। কারণ, এসব গুনাহের ফলে সমাজে নানা ধরনের অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেয় এবং মানুষের শান্তি ও নিরাপত্তা নষ্ট হয়।

মানুষের মনে এসব গুনাহের প্রতি প্রবল আকর্ষণ তৈরি হয়, আর সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। একবার কোনো গুনাহের প্রতি এই আকর্ষণ মনের মধ্যে গভীরভাবে গেঁথে গেলে, অনেক সময় মানুষ আর সেই বদঅভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে না।

এ ধরনের গুনাহের কারণে এমন ক্ষতিও হয়, যা ভুক্তভোগী ব্যক্তি অনেক সময় নিজের পক্ষ থেকে প্রতিহত করতে পারে না। আর সমাজে এ ধরনের ঘটনা বারবার এবং অনেক মানুষের ক্ষেত্রেই ঘটে থাকে।

তাই এসব গুনাহের ক্ষেত্রে শুধু আখিরাতের শাস্তির ভয় দেখানোই যথেষ্ট নয়; বরং দুনিয়াতেও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকা দরকার। যাতে সেই শাস্তি মানুষের চোখের সামনে থাকে এবং তারা অন্যায় কাজে লিপ্ত হওয়ার ইচ্ছা ও সংকল্প থেকে বিরত থাকে। (হুজ্জাতুল্লাহিল বালিগা, হুদূদ অধ্যায়)

Share: